• লিড নিউজ
  • জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: সমাজকল্যাণ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের স্থাপনা নির্মাণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের অস্তিত্ব সুরক্ষা পাবে এবং তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
‎
‎আজ মঙ্গলবার ঢাকার বিজয়নগরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে সরকারের বরাদ্দকৃত ভূমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎
‎উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছেলে-মেয়েরা এখানে আসতে পারবে এবং এখান থেকে তারা সম্ভাব্য সব রকম সহযোগিতা পাবে।
‎
‎সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টের করালগ্রাস থেকে দেশকে রক্ষায় জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
‎
‎তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে জুলাই অভ্যুত্থানকারীরা ফ্যাসিস্টমুক্ত দেশ গড়তে ত্যাগ স্বীকার করেছিলেন, সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সচেষ্ট থাকতে হবে। এবং নির্বাচনে যারা দেশের দায়িত্বভার গ্রহণ করবেন, তাদের কাছে অনুরোধ থাকবে— তারা যেন জুলাই যোদ্ধাদের লক্ষ্য সফল করতে তাদের পাশে দাঁড়ান।
‎
‎তিনি বলেন, জুলাই ফাউন্ডেশনের জন্য বরাদ্দকৃত জমিতে জুলাই ফাউন্ডেশনের ভবন নির্মিত হবে এবং আজ থেকেই জুলাই ফাউন্ডেশন স্থিতি ও স্থায়িত্ব পাবে। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ফাউন্ডেশনটি গড়ে তোলা হয়েছে, সেই লক্ষ্য অনুযায়ী কাজগুলো আরো সুশৃঙ্খলভাবে এগিয়ে নেওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
‎
‎গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ঢাকা জেলার সাবেক জেলা প্রশাসক তানভীর আহমেদ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐ...

১

নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বল...

image

কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

২

নিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থ...

image

রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্...

৩

‎নিজস্ব প্রতিবেদকঃ গৌতম বুদ্ধের অহিংসা নীতির বার্তা ছড়িয়...

image

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত

৪

নিউজ ডেস্ক : তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়া...

image

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৫

নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশ...

  • company_logo