ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভার পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে কোনো আতঙ্ক দেখা যাচ্ছে না। তিনি বলেন, ‘সবাই স্বাভাবিকভাবে চলাফেরা করছে। আমি কোনো আতঙ্ক লক্ষ্য করি না।’
সড়কে আতঙ্কের বিষয়টি জানতে চাইলে তিনি জানান, তিনি নিজে সড়ক দিয়ে আসছেন এবং সেখানেও কোনো আতঙ্ক লক্ষ্য করেননি। তিনি উল্লেখ করেন, কিছু ছোটখাটো ঘটনা হয়েছে, তবে বড় ধরনের সমস্যা দেখা দেয়নি। তিনি বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর ও গোপালগঞ্জের পরিস্থিতি নিয়েও কথা বলেছেন।
দেখামাত্র গুলি ব্যবহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এটি কোনো খেলার শিকার নয়, বরং সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী আরও বলেন, ‘যদি কেউ আপনাকে মারার চেষ্টা করে, তাহলে আত্মরক্ষার অধিকার রয়েছে। এটি বৈশ্বিকভাবে স্বীকৃত একটি অধিকার।’
নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বল...
নিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থ...
নিজস্ব প্রতিবেদকঃ গৌতম বুদ্ধের অহিংসা নীতির বার্তা ছড়িয়...
নিউজ ডেস্ক : তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়া...
নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশ...

মন্তব্য (০)