ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে আজ। রায় ঘোষণাকে ঘিরে শুধু রাজধানীতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৫ হাজার সদস্য কাজ করছেন— এমনটাই জানিয়েছেন ক্রাইমের অতিরিক্ত কমিশনার আ ন ম নজরুল ইসলাম।
তিনি বলেন, কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। পুলিশের পাশাপাশি সেনা ও বিজিব সদস্যরাও মাঠে রয়েছে। নগরবাসীকে নির্ভয়ে প্রাত্যহিক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে, সকালেই পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনই এই মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি।
উল্লেখ্য, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন (১০ জুলাই) সাবেক আইজিপি মামুন গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন। এদিন রাজসাক্ষী হওয়ার আবেদনও করেন তিনি।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা ...
নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধ...
নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ ব...
নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ ...
নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল...

মন্তব্য (০)