ফাইল ছবি
নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, শেখ হাসিনার রায় ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমার বাসায় হামলা নিয়ে আমি আতঙ্কিত নই, বরং বিভিন্ন জায়গায় আগুন দেয়া হচ্ছে; প্রাণও চলে গেছে-- সেটা নিয়ে আমাদের কনসার্ন।
এ উপদেষ্টা আরও জানান, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে। ওরা যা চেষ্টা করেছে, সেই পর্যায়ে যেতে পারবে না।
নিউজ ডেস্ক : দেশের জনগণের স্বাস্থ্যসেবা আরও তৃণমূলে পৌঁছে দি...
নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা...
নিউজ ডেস্ক : জ্বালানি তেলের সাশ্রয়ে নতুন নির্দেশনা দিয়েছে স...
নিউজ ডেস্ক : বিদ্যুতের দাম বৃদ্ধির আয়োজন সম্পন্ন। কয়েক দিনের...
নিউজ ডেস্ক : দুপুরের মধ্যে দেশের পাঁচ অঞ্চলে ৬০ কিলোমিটার বে...

মন্তব্য (০)