• লিড নিউজ
  • জাতীয়

নৈরাজ্যকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার (১৬ নভেম্বর) বিকালে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন ডিএমপির অপরাধ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপকমিশনারসহ তিন কর্মকর্তা।

জানতে চাইলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী যুগান্তরকে বলেন, ‘আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।’

‘পুলিশের গাড়িতে আগুন দিলে, ককটেল নিক্ষেপ করলে বা জানমালের ক্ষতির চেষ্টা করলে পুলিশ তো বসে থাকবে না’-যোগ করেন ডিএমপি কমিশনার।

প্রসঙ্গত, সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় ঘোষণাকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামীপন্থি সংগঠনগুলো দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে, এমন আশঙ্কা থেকেই ডিএমপি কমিশনার এ নির্দেশনা দিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এর আগে গত সপ্তাহে চট্টগ্রামে কয়েকটি ‘টার্গেট কিলিংয়ের’ পর মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দেন। গেল ১১ নভেম্বর দুপুরে বেতার বার্তার মাধ্যমে এ নির্দেশনা দেন সিএমপি কমিশনার।

 

মন্তব্য (০)





image

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা ...

image

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয়: স্বরাষ্ট্রম...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধ...

image

অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে, বুঝেশুনে আন্দোলন কর: শিক্...

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ ব...

image

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কতজন, জানালেন ইসি সচিব

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ ...

image

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল...

  • company_logo