• লিড নিউজ
  • জাতীয়

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ আগামী ১৮ নভেম্বর সন্ধ্যায় উদ্বোধন করা হবে। আজ রোববার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সেমিনার কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসি’র মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

‎ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ১৮ নভেম্বর সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করব। এবারই আমরা প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করতে চাইছি।

‎তিনি রাজনৈতিক দলগুলোকে প্রবাসী ভোটারদের নিবন্ধন করার জন্য প্রচার চালানোর অনুরোধ জানিয়ে বলেন, রাজনৈতিক দলগুলো প্রচার করলে, আমাদের এই উদ্যোগ সফল হবে।

‎এদিকে আজ রোববার বিকেল ৩টায় প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ে একটি অনলাইন সভা করবে ইসি।

‎আজ ইসি’র এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার বিকাল ৩টায় জুম অ্যাপস এর মাধ্যমে আইট অফ কান্ট্রি ভোটিং (ওসিভি) বিষয়ক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

‎উক্ত প্রশিক্ষণে সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‎অপরদিকে, আজ এ বিষয়ে তথ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন আগামী ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে সোয়া ৭টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ উন্মুক্ত করবেন।

‎এর আগে গত ৯ নভেম্বর ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, আগামী ১৮ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে তৈরি করা অ্যাপটির নাম পোস্টাল ভোট বিডি।

মন্তব্য (০)





image

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা ...

image

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয়: স্বরাষ্ট্রম...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধ...

image

অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে, বুঝেশুনে আন্দোলন কর: শিক্...

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ ব...

image

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কতজন, জানালেন ইসি সচিব

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ ...

image

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল...

  • company_logo