• লিড নিউজ
  • জাতীয়

চলচ্চিত্র নির্মাণে অনুদানের নীতিমালায় সংশোধন আনা হবে: তথ্য উপদেষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন আনা হবে। এর ফলে সরকারি অনুদানে নির্মিতব্য চলচ্চিত্রের মানোন্নয়ন হবে।

‎বুধবার ঢাকার তথ্য ভবনে স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা, ২০২৫-এর সংশোধন-বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

‎গত অর্থবছরে অনুদানের চলচ্চিত্র বাছাই প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিদ্যমান নীতিমালার আলোকে সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে সরকারি অনুদানের জন্য চলচ্চিত্র বাছাই করা হয়েছে। যেসব চলচ্চিত্র অনুদানের জন্য নির্বাচিত হয়েছে, সেসব চলচ্চিত্র নির্মাণে গুণগত মান বজায় রাখার জন্য তিনি চলচ্চিত্র-সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

‎মাহফুজ আলম বলেন, অনুদানে নির্মিতব্য চলচ্চিত্রের মানোন্নয়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে মন্ত্রণালয় চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে।

‎বিদ্যমান নীতিমালায় যেসব ক্ষেত্রে সংশোধন প্রয়োজন, তা লিখিতভাবে জমাদানের জন্য তিনি চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানান।

‎মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব নূর মো. মাহবুবুল হক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস-চেয়ারম্যান এস. এম. আব্দুর রহমানসহ চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্রনির্মাতা, অভিনেতা ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা ...

image

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয়: স্বরাষ্ট্রম...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধ...

image

অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে, বুঝেশুনে আন্দোলন কর: শিক্...

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ ব...

image

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কতজন, জানালেন ইসি সচিব

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ ...

image

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল...

  • company_logo