• রাজনীতি

দিনাজপুর ২ আসনে দল মনোনিত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে বিরোধাকারিদের প্রতি আহবান

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর  প্রতিনিধি: দল মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে দলের হাই কমান্ডের কাছে দেওয়া অঙ্গিকার বাস্তবায়ন করতে প্রার্থীর বিরোধী পক্ষের প্রতি আহবান জানিয়েছেন দিনাজপুরের বিরল উপজেলার বিএনপির নেতারা। দলের প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের পক্ষে আজ মঙ্গলবার বিরলের শহীদ মিনার চত্তরে সংবাদ সম্মেলনে ওই আহবান জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কমিটির সাধারন সম্পাদক সুলতান মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন কমিটির নেতা এ্যাডভোকেট আব্দুল বাকী, নুরজামাল হোসেন, রেজাউল ইসলাম বাদশা, ফিরোজ হোসেনসহ তৃণমূলের বিভিন্ন কমিটির নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের মহা সচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে  দলের মনোনিত ২৩৭ টি আসনে এমপি প্রার্থীদের তালিকা ঘোষনা করেছিলেন। এর মধ্যে দিনাজপুর ২ ( বিরল- বোচাগঞ্জ) আসনে সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম রয়েছে৷ দলের ওই মনোনয়নের বিরোধিতা করছেন মনোনয়ন প্রত্যাশি বঞ্চিতরা। তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। মনোনয়ন প্রত্যাশিদের সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ভার্চুয়ালি মিটিং করেছিলেন। তখন সবাই অঙ্গিকার করেছিল দল মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে একযোগে সবাই কাজ করবেন। এর আগে দিনাজপুর ২ আসনে সাদিক রিয়াজ চৌধুরী ২০১৮ সালে দলের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু এবার দলের মনোনয়ন প্রত্যাশী বঞ্চিতরা তার বিরুদ্ধাচারন করছেন।

সংবাদ সম্মেলন শেষে খন্ড খন্ড মিছিল বের করেন দলীয় প্রার্থীকে বিজয়ী করতে বিভিন্ন শ্লোগান দেন নেতাকর্মীরা।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo