• রাজনীতি

‎আওয়ামী লীগ মানুষ নয় পশু: শিবির সভাপতি

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে। এত এত প্রমাণ থাকার পরও সরকার টালবাহানা করছে। আওয়ামী লীগ মানুষ নয়, পশু। মানুষের প্রতি মানুষ দয়া দেখায়, কিন্তু এরা তো পশু।
‎
‎বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। বিক্ষোভ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে জাহিদুল ইসলাম এসব কথা বলেন।
‎
‎আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, আপনাদের নেত্রী আপনাদের ফেলে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে, আপনাদের মৃত্যুর মুখে ফেলে গেছে, সেই নেত্রীর কথায় আপনারা ইঁদুর-বিড়াল দৌড় খেলছেন।
‎
‎জাহিদুল ইসলাম আরও বলেন, হাসিনাকে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি। কিন্তু ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হয়ে উঠবেন তাদের জন্যে ডাবল লাল কার্ড রেডি করে রেখেছে ছাত্র জনতা।
‎
‎সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, হাসিনা ভারতে লুকিয়ে থেকে ভিডিও বার্তা দিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। অথচ আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে নিয়ে জামাই আদর করা হয়। আমরা জানি, গত দেড় বছরে প্রায় ৪০ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে অন্তত ৩৫ হাজারকে জামিন দিয়েছে।

মন্তব্য (০)





image

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

১

নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটায় জাতীয় নাগরিক পার্টির (এ...

image

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা ন...

২

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে আগুন-সন্...

image

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ছুটিতে—প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

৩

নিউজ ডেস্কঃ  গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে থানা, হাস...

image

পালানোর পর তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

৪

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...

image

শেখ হাসিনার পাসপোর্টে ও হাইকমিশনারের কাছে চিঠির স্বাক্ষরে...

৫

নিউজ ডেস্কঃ শেখ হাসিনার আগের পাসপোর্টে তার স্বাক্ষর ও ল...

  • company_logo