• লিড নিউজ
  • রাজনীতি

সাহস থাকলে দেশে এসে জেল খেটে তারপর কথা বলুন: হাসিনাকে ফখরুল ‎

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষকে হত্যা, নির্যাতন ও জুলুম করেছে—জনগণ তাদের ক্ষমা করবে না। শেখ হাসিনা একজন সন্ত্রাসী; তাকে দেশে আসতে দেয়া হবে না। শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘সাহস থাকলে দেশে এসে জেল খেটে তারপর কথা বলুন।’

‎মঙ্গলবার (১১ নভেম্বর) ঠাকুরগাঁওয়ে সাংগঠনিক সফরের তৃতীয় দিনে বড়গাঁও ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় দুপুরে তিনি এসব কথা বলেন।

‎এসময় মির্জা ফখরুল বলেন, ‘এবার নির্বাচন যদি পেছানো হয়, তবে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।’ নিজের শেষ নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে কাজ করার সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখন সুযোগ এসেছে গণতান্ত্রিক পদ্ধতিতে সঠিক দলকে ভোট দিয়ে এলাকার সত্যিকারের উন্নয়ন ঘটানোর।’

‎তিনি অভিযোগ করে বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। যারা মুনাফেকি করে, তাদের থেকে সাবধান থাকতে হবে।

‎মির্জা ফখরুল আরও বলেন, ‘সংস্কারের বিষয়ে যে বিষয়ে আমরা একমত হয়েছি, তার বাইরে কিছু জোর করে চাপিয়ে দিলে এর সমস্ত দায় সরকারকেই নিতে হবে।’

‎বিএনপি ক্ষমতায় এলে ১৫ মাসের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, বিএনপি বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে চায়।

‎শিক্ষা খাতের সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শরীরচর্চা শিক্ষক ও সংগীত শিক্ষক বাদ দেয়া ঠিক হয়নি। এতে শিক্ষাব্যবস্থায় এক ধরনের অসম্পূর্ণতা তৈরি হয়েছে।’

‎শেষে তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি উজ্জ্বল নাম। তিনি রাজনীতিতে নতুন দর্শনের সূচনা করেছিলেন, যা আজও প্রাসঙ্গিক।’

‎সভায় বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আহম্মদ আলীর সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।

‎তিন দিনের সাংগঠনিক সফরে ৯ নভেম্বর ঠাকুরগাঁওয়ে আসেন মির্জা ফখরুল। আজ সফরের শেষদিনে বিকেলে একটি ফুটবল খেলার ফাইনালের উদ্বোধন এবং সবশেষে মোহাম্মদপুর ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo