• জাতীয়

‎বাংলাদেশকে ২৫ মিলিয়ন ক্রোনা সহায়তা দেবে ডেনমার্ক

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মানবাধিকার সুরক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসনের জন্য ডেনমার্ক বাংলাদেশকে ২৫ মিলিয়ন ডেনিশ ক্রোনা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকা) সহায়তার ঘোষণা দিয়েছে। ঢাকার ডেনমার্ক দূতাবাস সোমবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অর্থ ডিগনিটি, আইএমএস ও ড্যানিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস-এর সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামের মাধ্যমে ব্যয় করা হবে। এই কনসোর্টিয়ামটি স্থানীয় অংশীদারদের সঙ্গে একত্রে উল্লিখিত ক্ষেত্রগুলোতে কাজ করবে।

‎বাংলাদেশে নিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বলেন, এই মুহূর্তে বাংলাদেশে নাগরিক সমাজকে শক্তিশালী করার এবং মানবাধিকার লঙ্ঘন ও দায়মুক্তির মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলার একটি অনন্য সুযোগ তৈরি হয়েছে।

‎তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, এই নতুন উদ্যোগ বাংলাদেশের জনগণের জন্য ন্যায়বিচার ও গণতান্ত্রিক সংস্কার এগিয়ে নিতে সহায়ক হবে। কারণ এই তিনটি সংস্থার নাগরিক সমাজকে মানবাধিকার ও গণতন্ত্র প্রচারে সহায়তা করার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।

মন্তব্য (০)





image

‎দেড় দশকে দেশের প্রতিটি ইনস্টিটিউট ধ্বংস করা হয়েছে: তথ্য ...

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ...

image

‎আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয়: স্বরাষ্ট্র...

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোল...

image

সারা দেশে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি...

image

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা ...

image

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয়: স্বরাষ্ট্রম...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধ...

  • company_logo