• লিড নিউজ
  • জাতীয়

শীতকালে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায় সারাদেশে অগ্নি নিরাপত্তা কার্যক্রম জোরদার ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শীতকালীন শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়ে যাওয়ায় দেশব্যাপী অগ্নিনিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)।

‎এফএসসিডির মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র স্টাফ অফিসার এম শাহজাহান সিকদার জানান, ‘আমরা সারা দেশে অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করছি এবং অগ্নি নিরাপত্তা আইন ও বিধি লঙ্ঘনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করছি।’

‎তিনি জানান, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জনগণকে সচেতন করতে তারা রাজধানীতে ইতোমধ্যে ৩৬টি কৌশলগত সমাবেশের আয়োজন করেছে। আজ ধানমন্ডি ২৭ ও ৩২ নম্বর সড়ক এবং ফার্মগেট এলাকায় তিনটি কৌশলগত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।’

‎দেশব্যাপী ফায়ার ড্রিল, প্রশিক্ষণ, ঝুঁকিপূর্ণ স্থাপনা পরিদর্শন, জনসচেতনতা কার্যক্রম এবং সন্ধ্যাকালীন প্রচারাভিযান চালানো হচ্ছে।

‎ফায়ার সার্ভিস কর্মকর্তারা সতর্ক করে বলেন, শীতকালে রান্নাঘর, হিটার, কয়েল বা বৈদ্যুতিক যন্ত্রপাতির অসাবধানতাপূর্ণ ব্যবহারে অগ্নিকাণ্ডের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম দুর্ঘটনার হার ও ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।

‎সিকদার জানান, রাজধানীর বাইরে সন্ধ্যায় ভিডিও প্রদর্শন ও অগ্নি প্রতিরোধের প্রস্তুতি বিষয়ক মহড়া চালিয়ে গণসচেতনতা বাড়ানো হচ্ছে।

‎তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ফায়ার ড্রিল, সরকারি কর্মচারী ও সাধারণ নাগরিকদের প্রশিক্ষণ এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।

‎এই ক্যাম্পেইনের বিশেষ লক্ষ্যবস্তু হচ্ছে স্কুল-কলেজ, বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন, শপিং মল, বাজার, কারখানা ও বস্তি এলাকা।

‎সিকদার বলেন, ‘আমরা বিশ্বাস করি প্রতিরোধই সর্বোত্তম প্রতিকার। তাই আমরা সাধারণত জনবহুল স্থান বা প্রতিষ্ঠানগুলোকে প্রশিক্ষণের জন্য বেছে নিই, যাতে মানুষ নিজ উদ্যোগে সতর্কতা অবলম্বন করে অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঝুঁকি কমাতে পারে।’

‎এফএসসিডি পরিদর্শকরা নিয়মিত বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে কারখানা পরিদর্শন করছেন এবং যেখানে নিরাপত্তা ব্যবস্থা অপর্যাপ্ত, সেখানে আইনানুগ নোটিশ দিচ্ছেন।

‎ফায়ার সার্ভিস জনগণকে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক যন্ত্র রাখার পরামর্শ দিচ্ছে এবং ছোট আগুন দ্রুত নিভিয়ে ফায়ার সার্ভিসকে তাৎক্ষণিকভাবে জানানোর আহ্বান জানাচ্ছে।

‎রাজধানীতে রাজউক এবং সারাদেশে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সিকদার বলেন, ‘আমাদের নিজস্ব ম্যাজিস্ট্রেট না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা নির্ভর করে প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের ওপর।’

‎তিনি জানান, মোবাইল কোর্টের বেশিরভাগই ঢাকা বিভাগে পরিচালিত হচ্ছে এবং বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানগুলো এই অভিযানের মূল লক্ষ্য, কারণ শীতে এসব স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটে।

‎অগ্নি নির্বাপণ বিশেষজ্ঞদের মতে, শুষ্ক আবহাওয়ার কারণে শীতকাল বড় অগ্নিকাণ্ডের জন্য অধিক ঝুঁকিপূর্ণ। তাই তারা সারাবছরই অগ্নিনিরাপত্তা চর্চার ওপর জোর দেন।

‎শীত মৌসুমে গ্যাস সংযোগ বা বৈদ্যুতিক ত্রুটিজনিত অগ্নিকাণ্ড প্রতিরোধে ফায়ার সার্ভিস রাজধানী ঢাকায় বিশেষ জনসচেতনতা অভিযান শুরু করেছে।

‎গত বৃহস্পতিবার কারওয়ান বাজার, শাহবাগ, কলাবাগান ও সায়েন্স ল্যাব এলাকায় সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

‎সিকদার বলেন, ‘শীত ও শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঘটনা সাধারণত বেড়ে যায়। তাই গত সেপ্টেম্বর থেকে আমরা বিভিন্ন স্থানে র‌্যালি, জনসচেতনতা ও প্রচারাভিযান চালিয়ে যাচ্ছি এবং আমাদের জরুরি হটলাইন ‘১০২’ সম্পর্কে প্রচারণা চালাচ্ছি।’

‎তিনি আরও জানান, পথচারী ও নিকটবর্তী দোকান মালিকদের গ্যাস চুলা বন্ধ রাখা, বৈদ্যুতিক তারে অতিরিক্ত চাপ না দেওয়া এবং জরুরি অবস্থায় দ্রুত ফায়ার সার্ভিসকে জানাতে পরামর্শ দেওয়া হয়েছে।

‎রাজধানীর বিভিন্ন স্থানে -ধানমন্ডি ২৭ ও ৩২, ফার্মগেট, বাবুবাজার ব্রিজ, মিটফোর্ড হাসপাতাল এলাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মোড়, ভিক্টোরিয়া পার্ক, লালবাগ কেল্লা, চকবাজার, হাজারীবাগ, মতিঝিল, কমলাপুর, পোস্তগোলা, আজিমপুর, শাহবাগ ও নিউ মার্কেটসহ বিভিন্ন স্থানে প্রায় ৩৬টি স্থির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য (০)





image

বিদ্যুতের দাম বাড়বে কিনা, জানা যাবে আজ

নিউজ ডেস্ক : বিদ্যুতের দাম বৃদ্ধির আয়োজন সম্পন্ন। কয়েক দিনের...

image

দুপুরের মধ্যে ৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দুপুরের মধ্যে দেশের পাঁচ অঞ্চলে ৬০ কিলোমিটার বে...

image

বিআইডব্লিউটিএ'র নতুন চেয়ারম্যান হলেন মো. মুহিদুল ইসলাম

নিউজ ডেস্কঃ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বি...

image

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় প...

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির...

image

‎জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন বাংলাদ...

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক কূটনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক গৌ...

  • company_logo