• লিড নিউজ
  • জাতীয়

জুলাই সনদের জন্য ৯ মাসের আলোচনায় সব ঠিক করে ফেলা সম্ভব না: প্রেস সচিব

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জুলাই সনদের জন্য নয় মাসের আলোচনায় সব ঠিক করে ফেলা সম্ভব না বলে জনিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘জনতার ইশতেহার নীতি নির্ধারণে জনগণের কণ্ঠস্বর’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‎শফিকুল আলম বলেন, ‘জুলাই সনদ নিয়ে কিছু কিছু থিঙ্ক ট্যাঙ্ক বলতে চান, জুলাই সনদ হচ্ছে কিন্তু কৃষকের সঙ্গে কথা হয়নি, নারীদের সঙ্গে কথা হয়নি বা লেবার গ্রুপের সঙ্গে কথা হয়নি। আশ্চর্য লাগে, এ কথাগুলো কেমনে উনারা বলেন। তাহলে পলিটিক্যাল পার্টির সঙ্গে যে অন্তর্বর্তী সরকার কথা বললো, তারা কি এ গ্রুপগুলোকে রিপ্রেজেন্ট করে না?’

‎তিনি বলেন, ‘জুলাই সনদে সবকিছুই এসেছে। সবাই যদি ভাবেন আমরা নয় মাসে কুইক ফিক্স করে ফেলবো সেটাও তো হয় না। এ আলোচনাটা হয়তো এমন হতো বা নির্বাচনের পর আবার নতুন করে আলোচনা হতে পারে।’

‎নির্বাচনের বিষয়ে প্রেস সচিব বলেন, ‘ইলেকশন একদম ঠিক সময়ে ফেব্রুয়ারিতে হবে। নির্বাচন নিয়ে এ সরকার প্রতিজ্ঞাবদ্ধ।’

‎তিনি বলেন, ‘আগের সরকারের অনেক, অধিকাংশ উন্নয়ন হয়েছে গোপালগঞ্জে প্রাধান্য দিয়ে। যেগুলার কোনো প্রয়োজন ছিল না।’

‎শেখ হাসিনা আর আওয়ামী লীগের বিষয়ে সবাইকে স্পষ্ট কথা বলা উচিত বলেও জানান শফিকুল আলম।

‎তিনি বলেন, ‘শেখ হাসিনা আর আওয়ামী লীগের বিষয়ে সবাইকে স্পষ্ট কথা বলা উচিত। কারণ তিনি জুলাই আন্দোলনকারীদের টেরোরিস্ট বলছেন। দেশের ১৮ কোটি মানুষকে টেরোরিস্ট বলেছেন। এ বিষয়ে শক্ত অবস্থান নেয়া উচিৎ রাজনৈতিক দলগুলোকে। কারণ শেখ হাসিনা এক্সিটিং থ্রেট।’

মন্তব্য (০)





image

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে প্রাণ দিতে হয়েছে কোকোকে: ...

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে প্রাণ দিতে হয়েছে...

image

‎কিশোর-কিশোরী ক্লাব: গড়ছে দক্ষ, সচেতন ও প্রযুক্তিবান্ধব প...

নিউজ ডেস্কঃ দ্রুত পরিবর্তনশীল বিশ্বে দেশের কিশোর-কিশোরীদের দ...

image

‎বাংলাদেশ-ভারত সমস্যা নিরসনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী ‎

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে সমাধান অযোগ্য কোনো সমস্য...

image

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শ...

image

‎দেড় দশকে দেশের প্রতিটি ইনস্টিটিউট ধ্বংস করা হয়েছে: তথ্য ...

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ...

  • company_logo