• লিড নিউজ
  • জাতীয়

ঘূর্ণিঝড় নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চলতি মাসে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ মাসের ২১ তারিখ পর্যন্ত সাগরে এ ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ফেসবুকে দেওয়া ওই পোস্টে ২১ নভেম্বর পর্যন্ত সম্ভাব্য বৃষ্টিপাতের বিষয়েও জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু বিষয়ক এই গবেষক।

পোস্টে মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের ২১ নভেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই। এই সময়ে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সামান্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট ও চট্টগ্রাম বিভাগে এক-দুদিন হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী চলতি নভেম্বরে বঙ্গোপসাগর এলাকায় ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এছাড়াও চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মন্তব্য (০)





image

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি কানাডার

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভ্রমণ স...

image

কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল...

নিউজ ডেস্কঃ দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতু...

image

‎আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্য...

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্...

image

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে প্রাণ দিতে হয়েছে কোকোকে: ...

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে প্রাণ দিতে হয়েছে...

image

‎কিশোর-কিশোরী ক্লাব: গড়ছে দক্ষ, সচেতন ও প্রযুক্তিবান্ধব প...

নিউজ ডেস্কঃ দ্রুত পরিবর্তনশীল বিশ্বে দেশের কিশোর-কিশোরীদের দ...

  • company_logo