• লিড নিউজ
  • জাতীয়

জুলাই সনদে কোনো ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না: নাহিদ ইসলাম

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, দীর্ঘ আলোচনার পর জাতীয় ঐকমত্য কমিশনের তৈরি জুলাই জাতীয় সনদে কোনো ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না। সরকারের চূড়ান্ত সুপারিশে এটি অন্তর্ভুক্ত হয়নি। এ বিষয়ে বিএনপির আপত্তি থাকলেও নাহিদ ইসলাম বলেন, ‘দ্রুত সময়ে জুলাই সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে এগোনো হবে।’

‎শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদের যে পথে রয়েছি, সেটি বাস্তবায়ন হবে। সনদ বাস্তবায়নের আদেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দিতে হবে। সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকবে না। আশা করছি, দ্রুত সময়ে সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে এগোনো যাবে।’

‎রক্তের সম্পর্কের চেয়ে বড় এখন দলীয় প্রতীক
‎তিনি আরও বলেন, ‘শিক্ষকদের একটি অংশ ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করেছে। গণতন্ত্রের পথে কাজ করতে গিয়ে গত ১৬ বছরে শিক্ষকদের নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে। তবে সেই ফ্যাসিবাদের পতন হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোকে আর রাজনৈতিককরণমূলের স্বীকৃতি দেয়া হবে না। রাজনৈতিক ফ্যাসিবাদ আমরা নির্মূল করতে পেরেছি, তবে রাষ্ট্রীয় ও সংস্কৃতিগত ফ্যাসিবাদ নির্মূল করতে শিক্ষা ও সংস্কৃতিতে সংস্কার জরুরি।’

‎নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচনে তরুণদের কর্মসংস্থান করা হবে বলে অনেকেই প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু প্রক্রিয়া স্পষ্ট নয়। আমরা কর্মমুখী শিক্ষার মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাব। শিক্ষাব্যবস্থা সংস্কার ছাড়া রাষ্ট্রের আমূল পরিবর্তন সম্ভব নয়। বেকারত্ব দূর করতে হলে প্রথমে শিক্ষা খাতে সংস্কার করতে হবে।’

‎তিনি জুলাই অভ্যুত্থানে শিক্ষকদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘গত ১৬ বছরে পদোন্নতি দেয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় প্রধান ছিল। ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে। ব্যক্তি ও সমাজের চিন্তা পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়।’

মন্তব্য (০)





image

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি কানাডার

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভ্রমণ স...

image

কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল...

নিউজ ডেস্কঃ দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতু...

image

‎আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্য...

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্...

image

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে প্রাণ দিতে হয়েছে কোকোকে: ...

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে প্রাণ দিতে হয়েছে...

image

‎কিশোর-কিশোরী ক্লাব: গড়ছে দক্ষ, সচেতন ও প্রযুক্তিবান্ধব প...

নিউজ ডেস্কঃ দ্রুত পরিবর্তনশীল বিশ্বে দেশের কিশোর-কিশোরীদের দ...

  • company_logo