ফাইল ছবি
নিউজ ডেস্ক : ৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এতে ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে সংস্থাটির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
সম্পূরক ফলাফলে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, আনসার ক্যাডার ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায় ৮ জন, রেলওয়ে ক্যাডারে ৭ জন, তথ্য ক্যাডারে ১০ জন, ডাক ক্যাডারে ২৩ জন, বাণিজ্য ক্যাডারে ৬ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ২৭ জন ও খাদ্য ক্যাডারে ৩ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
অন্যান্য ১ হাজার ২৩২ জন প্রার্থী সুপারিশ পেয়েছেন বিভিন্ন প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার ও ক্যাডারের প্রফেশনাল ও টেকনিক্যাল পদগুলোতে।
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভ্রমণ স...
নিউজ ডেস্কঃ দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতু...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্...
নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে প্রাণ দিতে হয়েছে...
নিউজ ডেস্কঃ দ্রুত পরিবর্তনশীল বিশ্বে দেশের কিশোর-কিশোরীদের দ...

মন্তব্য (০)