• জাতীয়

ঢাকায় জাপানি উপকরণ ও প্রশিক্ষকদের মাধ্যমে হাতে-কলমে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ শুরু

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ জাপান থেকে আগত অভিজ্ঞ ও বিশেষায়িত প্রশিক্ষক, জাপানি ভাষা শিক্ষক ও জাপান থেকে সংগৃহীত প্রশিক্ষণ-উপকরনের মাধ্যমে ঢাকার সাভারে শুরু হয়েছে হাতে-কলমে নিবিড় প্রশিক্ষণ।

‎হাইটেক কর্পোরেশন এলএলসি (জাপান)ও হার্টফুল লিমিটেড (বাংলাদেশ) এর  যৌথ আয়জনে, ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (TTTI) এর সহযোগিতায় তিন মাস ব্যাপি উচ্চমানের এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হল সাভারে অবস্থিত টি টি টি অ্যাই এর প্রশিক্ষন কেন্দ্রে।

‎জাপানে উন্নত মানের চাকরি প্রত্যাশী যুবকদের জন্য বিশেষ ভাবে সুযোগ তৈরির লক্ষে গৃহীত দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ব্যাচ এর নিবন্ধনকৃত প্রায় একশত প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

‎হাইটেক কর্পোরেশন এলএলসি (জাপান)-এর ব্যবস্থাপনা পরিচালক তোমোহিরো ইয়োশিদা ও ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক আনুষ্ঠানিক ভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

‎জাপান থেকে আগত বিশেষজ্ঞ প্রশিক্ষকদের মধ্যে জাপানি ভাষা প্রশিক্ষক, ইয়ামাগুচি হিরমি, জাপানিজ  স্ক্যাফলডিং প্রশিক্ষক, সাকুতা মাসাকি, হাইপারলিঙ্ক স্কিলস বিজনেস কোঅপারেটিভ এসোসিয়েশন, জাপান এর পরিচালক, লুও গুই ঝেন এবং  ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর ফারুক এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

‎তোমোহিরো ইয়োশিদা তার বক্তব্যে বলেন, বাংলাদেশে প্রচুর তরুন জনগোষ্ঠী রয়েছে যাদের ইচ্ছাশক্তি অদম্য ও সম্ভাবনা অপরিসিম, কিন্তু জাপানি মান অনুযায়ি প্রশিক্ষণএর সুযোগ সিমিত হওয়ায় জাপানে তাদের উন্নত করমসংস্থানের তেমন সুযোগ হয়নি, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতেই আমরা হাই-টেক কর্পোরেশন জাপান,   ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সাথে যৌথ ভাবে প্রশিক্ষণের আয়োজন করেছি। জাপানে বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ, সমস্যা ও সম্ভাবনা সহ নানান দিক তুলে ধরে মূল বক্তব্য উপস্থাপন করেন হার্টফুল লিমিটেড (বাংলাদেশ)-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মুরাদ হাসান জেনিথ।

‎তিনি বলেন "আমরা বৈধ ও নৈতিক অভিবাসনের পথকে উৎসাহিত করতে বদ্ধপরিকর। আমাদের প্রতিষ্ঠান ‘হার্টফুল’ ভিসা প্রসেস থেকে শুরু করে জাপানে স্থায়ী হওয়া, পরিবারের সদস্য দের জাপানে নিয়ে যাওয়া সহ সর্বাঙ্গীন সহায়তা প্রদান করবে " জাপানের নির্মাণশিল্পে তীব্র শ্রমিকসংকট মোকাবিলা এবং বাংলাদেশি তরুণদের জন্য আরও ভালো ক্যারিয়ার সুযোগ নিশ্চিত করা এ প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য।

‎তিনি আরও বলেন, জাপান থেকে যে দক্ষ প্রশিক্ষক বৃন্দ আমাদের প্রশিক্ষণ কোর্সে এসেছেন তাঁদের দিকনির্দেশনায় অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। প্রশিক্ষণ সফল ভাবে সম্পন্নকারীরা সরাসরি জাপানি কোম্পানিতে চাকরির সুযোগ পাবেন, যা তাঁদের একটি নিশ্চিত ক্যারিয়ার পথ তৈরি করে দেবে।
‎এসময় বক্তারা বলেন, এই কর্মসূচির লক্ষ্য হলো জাপানের নির্মাণ শিল্পে শ্রমিক সংকট সমাধানের পাশাপাশি বাংলাদেশি তরুণদের জন্য ভবিষ্যত গড়ার নতুন পথ উন্মোচন করা। এই প্রকল্পটি উভয় দেশের জন্য একটি বিশাল সুযোগ।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বল...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে যাওয়ার পথে ডিএল পেট্রোল...

image

উপসর্গ ও নিশ্চিত হামে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫

নিউজ ডেস্কঃ সারাদেশে ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে...

image

‎সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে: প্রতিমন...

নিউজ ডেস্কঃ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হব...

image

তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

নিউজ ডেস্কঃ সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে...

image

নদী বাঁচাতে খুঁটিবিহীন সেতু নির্মাণের আহ্বান পরিবেশ প্রতি...

নিউজ ডেস্ক : নদী বাঁচাতে ও পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখত...

  • company_logo