• লিড নিউজ
  • জাতীয়

‎দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার সুযোগ রেখে রোহিঙ্গাদের জন্য সমন্বিত নীতিমালা প্রণয়নের আহ্বান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার সুযোগ রেখে রোহিঙ্গাদের জন্য সমন্বিত নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা জাস্টিস ফর অলের চেয়ারম্যান ইমাম মালিক মুজাহিদ।

‎মঙ্গলবার রাজধানীর গোল্ডেন টিউলিপ হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোহিঙ্গা শিক্ষার জন্য তিনটি সুপারিশ তুলে ধরেন তিনি।

‎একীভূত জাতীয় শিক্ষা নীতিমালা প্রণয়ন, শিক্ষার সার্টিফিকেশন ব্যবস্থা চালু করা এবং স্থানীয় জনগণকে এ উদ্যোগে সম্পৃক্ত করার ওপর জোর দেন মুজাহিদ। তিনি জানান, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় করে একটি জরিপ করেছে সংস্থাটি।

‎মুজাহিদ রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের অসাধারণ মানবিক ভূমিকার প্রশংসা করে বলেন, এখন আন্তর্জাতিক সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে শিক্ষা সহায়তায়।

‎শিক্ষা সন্ত্রাসবাদ প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে বলে মন্তব্য করে বক্তারা বলেন, রোহিঙ্গা শিশু, বিশেষ করে মেয়েদের শিক্ষা নিশ্চিত করা গেলে তারা আত্মনির্ভর ও সমাজের সম্পদে পরিণত হবে। যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায় রোহিঙ্গা শিক্ষায় বার্ষিক সহায়তা দিতে আগ্রহী বলেও জানান তারা।

‎প্রতিনিধিদলে ছিলেন সাবেক মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশনের কমিশনার বিচারপতি রিক শার্লি হোচেস এবং রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা মারিয়া মহসহ একাধিক আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞ।

মন্তব্য (০)





image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐ...

১

নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বল...

image

কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

২

নিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থ...

image

রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্...

৩

‎নিজস্ব প্রতিবেদকঃ গৌতম বুদ্ধের অহিংসা নীতির বার্তা ছড়িয়...

image

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত

৪

নিউজ ডেস্ক : তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়া...

image

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৫

নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশ...

  • company_logo