ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বেসরকারি অনার্স ও মাস্টার্স পর্যায়ের কলেজে সর্বোচ্চ সাতজন করে শিক্ষককে এমপিওভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব কলেজে শুধু অনার্স চালু রয়েছে সেখানে ৫ জন এবং অনার্সের পাশাপাশি মাস্টার্স চালু থাকা কলেজে ৭ জন শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই সভায় উপস্থিত ছিলেন এমন একটি সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেসব কলেজে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি কোর্স চালু রয়েছে, সেখানকার একজন করে শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন—এ নিয়ম পূর্ব থেকেই চালু ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অনার্স ও মাস্টার্স কোর্স চালু থাকা কলেজগুলোতে সর্বোচ্চ সাতজন শিক্ষক এই সুবিধার আওতায় আসবেন।
ওই কর্মকর্তা আরও জানান, অনার্স পর্যায়ের কলেজে পাঁচজন শিক্ষক এমপিওভুক্ত হবেন। তবে একই কলেজে মাস্টার্সও চালু থাকলে অতিরিক্ত দুজন শিক্ষক এমপিও সুবিধা পাবেন।
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে যাওয়ার পথে ডিএল পেট্রোল...
নিউজ ডেস্কঃ সারাদেশে ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে...
নিউজ ডেস্কঃ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হব...
নিউজ ডেস্কঃ সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে...
নিউজ ডেস্ক : নদী বাঁচাতে ও পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখত...

মন্তব্য (০)