• লিড নিউজ
  • জাতীয়

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৩ দল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ১৪৩টি আবেদন এসেছিল। ২২ দলের তদন্ত হয়েছে। এরপর সাতটি দল কোয়ালিফাই করেনি। বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির রায় পাওয়ার পর সিদ্ধান্ত হবে।

আখতার আহমেদ বলেন, চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন দাবি-আপত্তি চেয়ে আগামীকাল (৫ নভেম্বর) পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর দাবি-আপত্তি আসলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।

 

মন্তব্য (০)





image

বিআইডব্লিউটিএ'র নতুন চেয়ারম্যান হলেন মো. মুহিদুল ইসলাম

নিউজ ডেস্কঃ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বি...

image

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় প...

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির...

image

‎জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন বাংলাদ...

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক কূটনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক গৌ...

image

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকারও বেশি

নিউজ ডেস্ক : দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের অংক আবারও বড় আক...

image

আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষ...

নিউজ ডেস্ক : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী...

  • company_logo