ফাইল ছবি
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
নির্বাচনে যদি পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা দেয়, তাহলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি করেছি আমরা। কারও কোনোরকম নেগলিজেন্স (উদাসীনতা) থাকলে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে। আগে শুধু জিডি করে রাখা হতো, কিন্তু এবার সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের প্রতি আমার নির্দেশনা হচ্ছে, নির্বাচন হতে হবে—ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর। পুলিশের কেউ অনৈতিক কাজে জড়িত থাকলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে যাওয়ার পথে ডিএল পেট্রোল...
নিউজ ডেস্কঃ সারাদেশে ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে...
নিউজ ডেস্কঃ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হব...
নিউজ ডেস্কঃ সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে...
নিউজ ডেস্ক : নদী বাঁচাতে ও পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখত...

মন্তব্য (০)