• জাতীয়

‎নৌপরিবহন মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগ পেলেন ড. নূরুন্নাহার চৌধুরী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিজস্ব প্রতিবেদকঃ নৌপরিবহন মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী। সোমবার (৩ নভেম্বর) দুপুরে নৌ পরিবহন মন্ত্রণালয়ে যোগদান করেন তিনি।
‎
‎তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। বর্তমান পদের পূর্বে তিনি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির এমডিএস, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
‎
‎এ ছাড়াও তিনি প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব এবং প্রাথমিক শিক্ষা বৃত্তি প্রকল্পের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
‎
‎ড. নুরুন্নাহর চৌধুরী চাকরিজীবনের শুরুতে কক্সবাজার, পাবনা ও ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

মন্তব্য (০)





image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐ...

১

নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বল...

image

কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

২

নিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থ...

image

রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্...

৩

‎নিজস্ব প্রতিবেদকঃ গৌতম বুদ্ধের অহিংসা নীতির বার্তা ছড়িয়...

image

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত

৪

নিউজ ডেস্ক : তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়া...

image

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৫

নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশ...

  • company_logo