• লিড নিউজ
  • জাতীয়

‎ঢাকাসহ সারাদেশের বায়ুদূষণ রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একযোগে অভিযানে নামার নির্দেশ পরিবেশ উপদেষ্টার

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ সারাদেশের বায়ুদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রম গ্রহণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একযোগে মাঠে নামার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

‎তিনি বলেন, ঢাকার বায়ুদূষণ রোধে অভিযানে অংশ নেবে পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন, বিআরটিএ এবং রাজউকসহ সংশ্লিষ্ট সব সংস্থা।

‎রোববার রাজধানীর পানি ভবনে ঢাকাসহ সারাদেশের বায়ুদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আয়োজিত জরুরি মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

‎পরিবেশ উপদেষ্টা জানান, ঢাকার বায়ুদূষণ রোধে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষিত সাভার এলাকায় কোনো অবৈধ ইটভাটা চালু থাকতে দেওয়া হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

‎তিনি আরও বলেন, এছাড়াও ভবন নির্মাণ বা মেরামতকাজ ঢেকে রেখে করতে হবে, অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন উদ্যানে ঝরাপাতা ও বর্জ্য পোড়ানো বন্ধ করতে হবে। ময়লা-আবর্জনা পুড়িয়ে বায়ুদূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‎সভায় জানানো হয়, নগরে রাস্তার মাঝখানের ডিভাইডার বা বিভাজনগুলোতে বৃক্ষ ও লতাগুল্ম রোপণ করা হবে, যাতে দূষণ শোষণে সহায়তা করে। পাশাপাশি সিটি কর্পোরেশন নিয়মিত পানি ছিটানোর মাধ্যমে রাস্তার ধুলা নিয়ন্ত্রণে রাখবে।

‎এ সময় উপদেষ্টা জানান, বায়ুদূষণ রোধে ব্যাপক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

‎পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রতিনিধিবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বল...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে যাওয়ার পথে ডিএল পেট্রোল...

image

উপসর্গ ও নিশ্চিত হামে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫

নিউজ ডেস্কঃ সারাদেশে ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে...

image

‎সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে: প্রতিমন...

নিউজ ডেস্কঃ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হব...

image

তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

নিউজ ডেস্কঃ সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে...

image

নদী বাঁচাতে খুঁটিবিহীন সেতু নির্মাণের আহ্বান পরিবেশ প্রতি...

নিউজ ডেস্ক : নদী বাঁচাতে ও পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখত...

  • company_logo