• সমগ্র বাংলা

মাগুরায় সাংবাদিকদের কাবাডি তুফান, প্রতিপক্ষকে উড়িয়ে সেমিতে রিপোর্টার্স ইউনিটি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলমান মাগুরা ১ম বিভাগ কাবাডি লীগে শক্তির মহারণে দুর্দান্ত জয় নিয়ে সেমিফাইনালে উঠেছে মাগুরা রিপোর্টার্স ইউনিটি কাবাডি দল।

শনিবার বিকেলে শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত হাইভোল্টেজ এই ম্যাচে তারা ৬৫–৩৪ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়ে দেয় মাগুরা কাবাডি দলকে।

ম্যাচের শুরু থেকেই রিপোর্টার্স ইউনিটির রেইডাররা যেন ছিলেন আগুনে। ধারাবাহিক আক্রমণ ও নিখুঁত ট্যাকলিংয়ে প্রথমার্ধেই ২৩ পয়েন্টের লিড নিয়ে মাঠ কাঁপিয়ে দেন সাংবাদিক খেলোয়াড়রা। অপরদিকে মাগুরা কাবাডি দল চেষ্টা করেও পারেনি সাংবাদিকদের গতি থামাতে। দ্বিতীয়ার্ধে কিছুটা সংগঠিত হয়ে খেললেও রিপোর্টার্স ইউনিটির তীব্র গতিময় কৌশলের কাছে টিকতে পারেনি প্রতিপক্ষ।

শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে নোমানী ময়দান। দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। লীগ পরিচালনা কমিটির সদস্যরা রিপোর্টার্স ইউনিটি দলের ফিটনেস, দলীয় সমন্বয় ও দারুণ লড়াকু মানসিকতার প্রশংসা করেন।

এই জয়ে সেমিফাইনালে নিশ্চিত হলো রিপোর্টার্স ইউনিটির জায়গা। আগামী ম্যাচে শিরোপার আরও এক ধাপ কাছে যাওয়ার লড়াইয়ে নামবে সাংবাদিকদের এই দল।

উল্লেখ্য, ৮টি দল নিয়ে শুরু হওয়া এই আসরের উদ্বোধন করেন শিল্প সচিব ওবায়দুর রহমান গত ২৫ অক্টোবর (শনিবার) সন্ধ্যায়। লীগের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল (রবিবার)।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে দুই সড়কের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

  • company_logo