• সমগ্র বাংলা

শাপলা কলি অন্তর্ভুক্ত করা গেলে শাপলা ফুলও অন্তর্ভুক্ত করা যাবে: ফরিদপুরে সরোয়ার তুষার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : শাপলা কলি অন্তর্ভুক্ত করা গেলে শাপলা ফুলও অন্তর্ভুক্ত করা যাবে । নির্বাচন কমিশন যেহেতু শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে এই কলি কয়েকদিন পানিতে ভিজালেই ফুল ফুটবে। এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে। 

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরে অম্বিকা মেমোরিয়াল হলে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার একথা বলেন। 

তুষার নির্বাচন কমিশনকে বলেন, অনেক জল ঘোলা করেছেন। একবার দিবো না বলে ফেলছেন বলে, দিবেন না এই ইগোর জায়গায় যাবেন না। 

তিনি বলেন, এই নির্বাচন কমিশন বিশেষ দল দ্বারা প্রভাবিত। এদের দিয়ে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা তা নিয়েও শংসয় দেখা দিয়েছে।

সারোয়ার তুষার বলেন,  শাপলা হবে নৌকার বিকল্প । নৌকা ডুবে গেছে শাপলা ভাসবে। 

বিএনপিকে তুষার বলেন, বিএনপি না ভোটের ক্যাম্পিং করছে । তাদের ৩০ শতাংশ ভোট না ভোটের পক্ষে গেলেও বাকি বিপুল ভোটে জুলাই সনদ পাশ হবে। তখন এরা আয়নায় মুখ দেখাতে পারবে না। এরা অতীত থেকে কিছুই শিক্ষা নেয়নি। তাদের নেতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনের আগে হ্যাঁ এবং না ভোটের আয়োজন করেছিলেন। অথচ এই বিএনপি হ্যাঁ না ভোটের বিরোধীতা করছেন।  

জুলাই সনদের বিরুদ্ধে দাঁড়ালে তাদের দুমড়ে মুচরে পদ্মায় ফেলে দিবে জনগণ। 

দেশে আওয়ামী লীগের পরে সবচেয়ে বেশি ক্ষতি করেছে জাতীয় পার্টি‌। তাদের নেতা এরশাদ কবরে জাতীয় পার্টিও কবরে যাবে । এরা ভারতের এজেন্ট, জাতীয় পার্টির ব্যানারে আওয়ামীলীগ প্রতিষ্ঠা করার যে চেষ্টা চলছে তা দেশের জনগণ মেনে নেবে না।

এনসিপির ফরিদপুরের প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলার সভাপতিত্বে এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, ফরিদপুর বিভাগীয় সংগঠক রাসেল আহম্মেদ  বক্তব্য রাখেন। 

সভায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরিয়তপুরের এনসিপির কয়েক'শ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে দুই সড়কের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

  • company_logo