ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিজওয়ান নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার বিজয় নগরের নতুন সড়কে পাশের পরিত্যক্ত জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বারুদি ইউনিয়নের ভটের পাড়া গ্রামের মনির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, নিহতের রক্তাক্ত মরদেহ ও কিছু দূরত্বে অটোরিকশাটি পড়ে ছিল। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
তালতলা ফাঁড়ির উপ-পরিদর্শক সেলিম মিয়া জানান, খবরপেয়ে ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে অটোরিক্সাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে।
এদিকে,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৈতী কম্পোজিট কারখানার পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পেলে বিস্তারিত বলা যাবে।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)