• জাতীয়

‎আরও ৩১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো লিবিয়া

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অবৈধ ও অনিয়মিত স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ৩১০ জন বাংলাদেশিকে দেশে পাঠালো লিবিয়ার সরকার। এরমধ্যে কয়েকজন অসুস্থ ও অপহরণের শিকার হয়ে উদ্ধার পরবর্তীতে দেশে ফিরলেন। আজ শুক্রবার, ৩১ অক্টোবর) সকাল ৮টায় তাদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ নিয়ে একই প্রক্রিয়ায় চলতি মাসে তিনটি ফ্লাইটে ৯২৮ বাংলাদেশি দেশে ফিরেছেন। এদের বেশিরভাগ অবৈধভাবে সেখানে বসবাস করতেন।

‎দূতাবাস জানায়, চার্টার ফ্লাইটে দুজন নারীসহ দেশটির মিসরাতা শহরের ২১১ জন ও ত্রিপলির ৯৯ জন অভিবাসী দেশে ফিরেন। বর্তমানে ত্রিপলী ও বেনগাজীতে আরও কিছু বাংলাদেশি আটক রয়েছেন। তাদেরও দ্রুত দেশে পাঠাতে কাজ করছে দূতাবাস। গত দুই বছরে দেশটি থেকে ৭ হাজারের বেশি বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে।

‎এর আগে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ত্রিপলীর অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত হয়ে প্রত্যাবাসিত অভিবাসীদের বিদায় জানান। দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করা, পরিবারের পাশে থাকা ও স্থানীয় পর্যায়ে মানবপাচার এবং অনিয়মিত অভিবাসন প্রতিরোধে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে অনুরোধ জানান।

মন্তব্য (০)





image

তৃণমূলের থেকে দেশের সর্বোচ্চ পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে উঠে এসেছেন মির্...

image

যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

নিউজ ডেস্ক : উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ...

image

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রস...

নিউজ ডেস্ক : বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের জন্য মা...

image

গরিবের টেসলা বিদ্যুতের ডিমান্ড বাড়াচ্ছে, রাতেও চাহিদা ১৮ ...

নিউজ ডেস্ক : ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশার মাত্রাতিরিক্ত ব্...

image

নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

নিউজ ডেস্কঃ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসে...

  • company_logo