• সমগ্র বাংলা

বিভিন্ন দাবিতে দিনাজপুরে নার্সেস এসোসিয়েশনের মানববন্ধন সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : ৪৮ বছরের ধারাবাহিক ঐতিহ্যবাহী সেবাধর্মী প্রতিষ্ঠান সতন্ত্র নার্সিং প্রশাসন ও নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে বিভিন্ন অধিদপ্তরের সাথে একিভুতকরনের চেষ্টার প্রতিবাদে দিনাজপুরে বাংলাদেশে নার্সেস এসোসিয়েশন ( বিএনএ) দিনাজপুর জেলা শাখার ডাকে ঘন্টা ব্যাপি মানববন্ধনসহ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজের সামনে কর্মসূচি পালন করেন তারা। ওই ধরনের সিদ্ধান্ত গ্রহন বাতিলসহ বিভিন্ন দাবি পেশ করেছেন তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশে নার্সেস এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি লায়লা আঞ্জুমান সাধারন সম্পাদক বেনজামিন দাস, সিনিয়র নার্স বিবেকানন্দ বিশ^াস এবং ছাত্রছাত্রী বিষয়ক প্রতিনিধি শাহনাজ পারভীনসহ অন্যান্যরা।

ছাত্রছাত্রী বিষয়ক প্রতিনিধি শাহনাজ পারভীন বলেন,সংবাদপত্র বিজ্ঞপ্তি দিয়ে নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর ডেন্টাল এবং এমবিবিএস কোর্সগুলোকে একিভৃত করা হবে। নার্সসরা সতন্ত্র পেশা সতন্ত্র অধিপ্তর থাকার পর এতিভূত হতে চাননা তারা। সতন্ত্র অধিকার রক্ষার দাবি জানিয়েছেন তিনি। বছর খানেক আগে আন্দোলনের সময় অন্তবর্তী সরকার প্রদান দাবিদাওয়া পুরনের আশ^াস দিয়েছিলেন। এখন দাবি পুরনের পরিবর্তে নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরকে ভেঙ্গে অন্য অধিপ্তরে জুড়ে দিতে চাইছে। নার্সদের দাবি ছিল অগ্রানোগ্রাম নিয়োগ বিধি এবং চাকুরির শুরু ১০ম গ্রেড থেকে যোগ্যতা শিক্ষার ভিত্তিতে উচ্চ পদে পদায়ন করার । কিন্তু কোন দাবিই মানা হয়নি।

বক্তারা বলেন, স্বৈরাচারির আমলের ওই প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত মেনে নেওয়া হবেনা। নার্সের বেতন স্কেল পরিবর্তনসহ বিএনএর দাবি সমুহ মেনে নিতে অন্তবর্তী সরকার প্রধানের প্রতি আহবান জানিয়েছেন তারা।

মন্তব্য (০)





image

নেপালে উৎপত্তি, পঞ্চগড়সহ উত্তরের বিভিন্ন জেলায় ভূমিকম্প অ...

১

পঞ্চগড় প্রতিনিধি: ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরের সীমান্তবর্তী...

image

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে যুবলীগ নেতা বাসের আলম আটক

২

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলার সদ...

image

থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস, সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্ম...

৩

নিজস্ব ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ফেসবুকে সে...

image

আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

৪

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের কাছে দলীয় তথ্য পাচার ও ...

image

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে মৃদু ভূমিকম্প অনুভূত

৫

নিজস্ব ডেস্ক : উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প ...

  • company_logo