ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: আলু ক্রয়ের সরকার ঘোষিত প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন,আলু মজুদের কারণে ৩১শে ডিসেম্বর পর্যন্ত সারাদেশের সকল হিমাগারে কুলিং সিস্টেম চালুর দাবি সহ ৩দফা দাবিতে লালমনিরহাটের সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র ও প্রান্তিক আলুচাষিরা। বুধবার সকালে লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় কৃষি উদ্যোক্তা ও আলু চাষী লিখন মিয়া তার লিখিত বক্তব্য বলেন, বর্তমান সরকার প্রান্তিক চাষীদের কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন আলু ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এ পর্যন্ত সরকারের এ কার্যক্রম বাস্তবায়ন হয়নি। ফলে আমরা যারা প্রান্তিক আলুচাষি আছি।সবাই আর্থিকভাবে লোকসানের মুখে রয়েছি। কৃষক বাঁচাতে ও উদ্যোক্তা সৃষ্টিতে প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ক্ষুদ্র কৃষকদের লোকসানের হাত থেকে রক্ষার্তে অবিলম্বে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রান্তিক কৃষকদের কাছ থেকে আলু ক্রয়ের দাবি জানাচ্ছি।
পঞ্চগড় প্রতিনিধি: ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরের সীমান্তবর্তী...
নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলার সদ...
নিজস্ব ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ফেসবুকে সে...
নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের কাছে দলীয় তথ্য পাচার ও ...
নিজস্ব ডেস্ক : উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প ...

মন্তব্য (০)