• জাতীয়

অস্ত্র মামলায় ক্যাসিনো সম্রাটের যাবজ্জীবন

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ক্যাসিনো-কাণ্ডে বহুল আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে অস্ত্র আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

‎মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

‎উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে র‍্যাব সম্রাটকে গ্রেপ্তার করে। পরে তাকে নিয়ে কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। ওই সময় তার কার্যালয় থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, একটি পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। বন্যপ্রাণীর চামড়া রাখার অপরাধে সেদিনই তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

‎পরদিন ৭ অক্টোবর র‍্যাব-১-এর পক্ষ থেকে রমনা থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০২০ সালের ৬ নভেম্বর আদালতে অস্ত্র মামলায় অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। গত ১৬ জানুয়ারি সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ওইদিন আদালতে উপস্থিত না থাকায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

‎এদিকে, মানিলন্ডারিং প্রতিরোধ আইনে করা আরেকটি মামলায় গত ২৬ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সম্রাট এবং তার সহযোগী এনামুল হক আরমানের জামিন বাতিল করে তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর সিআইডির পক্ষ থেকে রমনা মডেল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করা হয়েছিল।

মন্তব্য (০)





image

পুলিশের শীর্ষ পদে বড় রদবদল

নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পু...

image

জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’: মাহদী আমিন

নিউজ ডেস্ক : জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্...

image

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বল...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে যাওয়ার পথে ডিএল পেট্রোল...

image

উপসর্গ ও নিশ্চিত হামে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫

নিউজ ডেস্কঃ সারাদেশে ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে...

image

‎সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে: প্রতিমন...

নিউজ ডেস্কঃ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হব...

  • company_logo