ফাইল ছবি
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে উপজেলার মূলগ্রাম, চাটমোহর পৌরসভা ও ছাইকোলা বাজারে অভিযান পরিচালিত হয়।
আভিযানিক দল মূলগ্রামের শিমুলতলার মেসার্স আমির হামিজা ট্রেডার্স, সাব্বির ফার্মেসি, পৌর সদরের মেসার্স বাদশা অয়েল মিল, আজাদ এগ্রো ফুড, ছাইকোলা বাজারের মেসার্স মারজিয়ে ভেটেনারী, শাপলা ভেটেনারী এবং ছোয়াব ট্রেডার্সকে ভিন্ন ভিন্ন ধারায় ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, মেয়াদোত্তীর্ণ, মূল্য তালিকা না থাকায়, অতিরিক্ত মূল্য নেয়ায় উল্লেখিত ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)