• জাতীয়

‎মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাড রক্ষণাবেক্ষণে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় একজন নিহত হওয়ার পর মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

‎সোমবার (২৭ অক্টোবর) আইনজীবী আবদুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি অনুষ্ঠিত হবে।

‎রিটে মেট্রোরেলের রক্ষণাবেক্ষণ কার্যক্রম তদারকির জন্য একটি উচ্চমানের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে রাজধানীর ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিশ্চিত করারও নির্দেশনা চাওয়া হয়েছে।

‎আইনজীবী আবদুল্লাহ আল মামুন জানান, রিটে অতীতের অনুরূপ দুর্ঘটনার ঘটনাগুলোও আদালতের সামনে উপস্থাপন করা হবে, যাতে এসব অব্যবস্থাপনা ও অবহেলার কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে প্রাণহানির ঝুঁকি প্রতিরোধ করা যায়।

‎উল্লেখ্য, গতকাল (রোববার, ২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম নামে এক পথচারী নিহত হন এবং দুজন আহত হন। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতেই রিটটি দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

পুলিশের শীর্ষ পদে বড় রদবদল

নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পু...

image

জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’: মাহদী আমিন

নিউজ ডেস্ক : জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্...

image

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বল...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে যাওয়ার পথে ডিএল পেট্রোল...

image

উপসর্গ ও নিশ্চিত হামে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫

নিউজ ডেস্কঃ সারাদেশে ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে...

image

‎সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে: প্রতিমন...

নিউজ ডেস্কঃ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হব...

  • company_logo