ফাইল ছবি
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাওয়া শাপলা প্রতীক দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানান তিনি।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসি সচিব।
আখতার আহমেদ বলেন, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে শাপলা দেয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।
এ সময় ইসি সচিব জানান, নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন এ সপ্তাহেই হবে।
এছাড়া গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো কোনো তথ্য আসেনি বলেও জানান আখতার আহমেদ।
নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পু...
নিউজ ডেস্ক : জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্...
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে যাওয়ার পথে ডিএল পেট্রোল...
নিউজ ডেস্কঃ সারাদেশে ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে...
নিউজ ডেস্কঃ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হব...

মন্তব্য (০)