• লিড নিউজ
  • জাতীয়

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু তদন্ত কমিটি গঠন, নিহতের পরিবারের জন্য যা করবে সরকার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে প্রাণহানির ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। রোববার (২৬ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এ কথা জানান সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

এছাড়া নিহতের পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘নিহত ব্যক্তির সব দায়দায়িত্ব আমরা নেব। তার পরিবারের কেউ কর্মক্ষম থাকলে তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে।’

এদিকে দুর্ঘটনায় আহত দুজন দুজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও নিশ্চিত করেন উপদেষ্টা।

তদন্ত কমিটি গঠনের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, মেট্রোরেলের সাবেক এমডি ও সেতুসচিব মোহাম্মদ আবদুর রউফকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটিতে আরও আছেন বুয়েটের অধ্যাপক এ বি এম তৌফিক হাসান, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সহকারী অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল ওহাব ও সড়ক মন্ত্রণালয়ের উপসচিব আসফিয়া সুলতানা।

কমিটি দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে বলে জানান উপদেষ্টা।

প্রসঙ্গত, রোববার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেটে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে প্রাণ হারান এক পথচারী। এ দুর্ঘটনায় অন্তত দুজন আহত হন।

 

মন্তব্য (০)





image

সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু

নিউজ ডেস্ক : তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্...

image

পুলিশের শীর্ষ পদে বড় রদবদল

নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পু...

image

জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’: মাহদী আমিন

নিউজ ডেস্ক : জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্...

image

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বল...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে যাওয়ার পথে ডিএল পেট্রোল...

image

উপসর্গ ও নিশ্চিত হামে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫

নিউজ ডেস্কঃ সারাদেশে ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে...

  • company_logo