• লিড নিউজ
  • জাতীয়

নতুন আইনে বন্যপ্রাণী হত্যা মামলায় জামিনের সুযোগ থাকছে না: পরিবেশ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নতুন আইনে বন্যপ্রাণী হত্যার অপরাধের মামলায় জামিনের সুযোগ থাকছে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

‎রোববার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বনভবনে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

‎পরিবেশ উপদেষ্টা বলেন, বন্যপ্রাণী হত্যা মামলায় জামিনের সুযোগ থাকছে না নতুন আইনে। মেছোবিড়ালকে শুধু শুধুই মেছোবাঘ বলি, অযথাই ইনোসেন্ট এ প্রাণীকে মেরে ফেলি। এমনকি ভিডিও রেকর্ড করে নেটে ছেড়ে দেই। আমাদের আচরণগত পরিবর্তন আনতে হবে।

‎‘একটির অস্তিত্বের সঙ্গে অন্যটির অস্তিত্ব সম্পর্কযুক্ত। মনস্তাত্ত্বিক পরিবর্তন না আসলে প্রাণীগুলোকে বাঁচানো সম্ভব না’, যোগ করেন সৈয়দা রিজওয়ানা হাসান।

‎বন্যপ্রাণী সংরক্ষণ করার জন্য নেটওয়ার্ক অব ভলানটিয়ার্স লাগবে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, যেসব সংস্থা বন্যপ্রাণী নিয়ে কাজ করে, তাদের নিয়ে স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক করতে চাচ্ছি। চলে যাওয়ার আগে নেটওয়ার্ক ফর ওয়াইল্ড লাইফ অ্যান্ড ফরেস্ট করে যেতে চাই।

‎তিনি বলেন, বন্যপ্রাণী ইউনিট খুলতে পারলে বনবিভাগ নিজেরা না করে অন্যান্য স্বেচ্ছাসেবকদের মাধ্যমে কাজ অনেকদূর এগিয়ে নিতে পারবে।

মন্তব্য (০)





image

সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু

নিউজ ডেস্ক : তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্...

image

পুলিশের শীর্ষ পদে বড় রদবদল

নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পু...

image

জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’: মাহদী আমিন

নিউজ ডেস্ক : জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্...

image

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বল...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে যাওয়ার পথে ডিএল পেট্রোল...

image

উপসর্গ ও নিশ্চিত হামে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫

নিউজ ডেস্কঃ সারাদেশে ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে...

  • company_logo