• সমগ্র বাংলা

শার্শায় জামায়াত কর্মীর পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় লুৎফর রহমান (৪০) নামের এক জামায়াত কর্মীর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ব্যাপারে শুক্রবার শার্শা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বহিলাপোতা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত লুৎফর রহমান জামায়াতে ইসলামী বাংলাদেশের একজন সক্রিয় কর্মী। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই লুৎফর রহমান ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি আবারও জামায়াতের কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন। এতে ক্ষুব্ধ হন লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন।

আহত লুৎফর রহমান অভিযোগ করে বলেন, সেদিন রাতে তার ব্যবসা প্রতিষ্ঠান ফার্মেসীর দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। পথে তোফাজ্জল হোসেন লিটনের খালাতো ভাই শাকিলসহ ৪-৫ জন আমাকে আটকে কেন জামায়াত করিস বলে বেধড়ক মারধর করে। একপর্যায়ে আমার বাম পা ভেঙে দেয়। এর আগেও তারা আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের হুমকি ও প্রাণনাশের ভয় দেখিয়েছে।

লক্ষণপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হোসেন বলেন, লুৎফর রহমান জামায়াতের সক্রিয় কর্মী। শুধুমাত্র রাজনৈতিক মতবিরোধের কারণে তার ওপর এ ধরনের হামলা ন্যাক্কারজনক। আমরা ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটনের মুঠোফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে দুই সড়কের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

  • company_logo