• লিড নিউজ
  • জাতীয়

সাগরে ফের লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ বর্তমানে ভারতের তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। এরই মধ্যে সাগরে আরও একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আগামীকাল শুক্রবার সন্ধ্যার মধ্যে নতুন লঘুচাপটি সৃষ্টি হতে পারে। তবে প্রাথমিকভাবে এর তেমন কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমে জানান, ‘এই সম্ভাব্য লঘুচাপটিও ভারতের অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুর দিকে যেতে পারে। তবে স্থলভাগে ওঠার পর এটি কিছুটা উত্তর দিকে অগ্রসর হতে পারে। সেই সঙ্গে পশ্চিমা বাতাসের ধাক্কায় মেঘ আকারে আমাদের দেশের দিকে আসতে পারে।

তিনি আরও জানান, লঘুচাপটি স্থলভাগে পৌঁছানোর পর আগামী বুধবার (২৯ অক্টোবর) থেকে দেশের উপকূলীয় অঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে।

আজ বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে—৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

 

মন্তব্য (০)





image

সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু

নিউজ ডেস্ক : তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্...

image

পুলিশের শীর্ষ পদে বড় রদবদল

নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পু...

image

জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’: মাহদী আমিন

নিউজ ডেস্ক : জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্...

image

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বল...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে যাওয়ার পথে ডিএল পেট্রোল...

image

উপসর্গ ও নিশ্চিত হামে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫

নিউজ ডেস্কঃ সারাদেশে ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে...

  • company_logo