• সমগ্র বাংলা

পাবনায় ঈদগাহ মাঠের বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুর উপজেলার মধ্য পুংগলী গ্রামে ঈদগাহ মাঠের পুরনো দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে হাজী গোষ্ঠী ও বাদশাহ গোষ্ঠীর লোকজনের মধ্যে এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর ঈদগাহ মাঠে ঈদের নামাজের সময় কে সামনে চেয়ার নিয়ে বসবে এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের সূত্র ধরে বিরোধের সূচনা হয়। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে আবারও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহত ২০ জনকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি কিছুটা শান্ত হলেও গ্রামে এখনও উত্তেজনা বিরাজ করছে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে দুই সড়কের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

  • company_logo