• সমগ্র বাংলা

মানিকগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে ফাঁসির দড়ি নিয়ে অনশন প্রেমিকের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে ফাঁসির দড়ি নিয়ে অনশন করেছেন প্রেমিক দাবি করা এক যুবক।

‎মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার কৌড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

‎প্রেমিক রবিউল হাসান রবি (২৮) হরিরামপুর উপজেলার উত্তর মেরুন্ডি এলাকার আজাদ মোল্লার ছেলে। প্রেমিকা তাহমিনা মিম একই এলাকার (২১) কৌরী এলাকার প্রবাসী আব্দুল কুদ্দুসের মেয়ে। প্রেমিক পেশায় একজন ঠিকাদার ও প্রেমিকা মানিকগঞ্জ মহিলা কলেজের অনার্স পড়ুয়া ছাত্রী।

‎জানা গেছে, ৩ মাস আগে প্রেমিকা মিমের সাথে রবিউলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, সময়ের সাথে সাথে গভীর হয়ে ওঠে প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে দুই পরিবার বিয়ের সম্মতি জানান। সম্পর্ক আগাতে থাকলে এক সময় প্রেমিকা মিম বেঁকে বসে। এরপর থেকেই প্রেমিক রবিউল পাগল প্রায়। শেষমেষ উপায়ন্তনা পেয়ে প্রেমিকা মিমের বাড়িতে ফাঁসির দড়ি হাতে অনশনে বসেছে যুবক রবিউল‎। এ ঘটনায় আশপাশের এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনা দেখতে মেয়ের বাড়িতে ভিড় করছে আশপাশের মানুষজন।

‎প্রেমিকা মিমের দাবী তার (রবিউল) সাথে কেবলমাত্র কথাবার্তা হয়েছে, হয়েছে টুকটাক দেখা সাক্ষাৎ। এর বাইরে প্রেম কিংবা বিয়ের কোন সম্পর্ক তার সাথে নেই। হেয় প্রতিপন্ন করার জন্যই বাড়ির উপরে এসে সম্মানহানির চেষ্টা করছে। মিম বলেন, আমি এই ছেলেকে বিয়ে করব না, ও (রবিউল) মানসিক ভাবে ভারসাম্যহীন।

‎প্রেমিকার মা পারভীন আক্তার বলেন, মেয়ে যেখানে সম্মত নয় সেখানে আমি আগাতে পারবো না। আমার স্বামী প্রবাস থাকে। এ ঘটনায় আমি কি করবো বুঝে উঠতে পারছি না।

‎গালা ইউনিয়নের চেয়ারম্যান শফিক বিশ্বাস বলেন, মেয়ে এবং মেয়ের পরিবার যদি রাজি না থাকে সেক্ষেত্রে সুন্দর সমাধানের কোন পথ নেই। ছেলেকে আগে সেভ কাস্টডিতে নিয়ে দুই পক্ষের কথা শুনে পুলিশ এই ঘটনায় ব্যবস্থা নিক। সেটাই মনে হয় ভাল হয়।

‎চালা ইউনিয়নের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ জানায়, বিকেলে ছেলেকে বাড়ি নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে পারিবারিক ভাবে বসে বিষয়টি সমাধান করা হবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে দুই সড়কের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

  • company_logo