ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, পদোন্নতি, পদসৃজন ও জনবল নিয়োগে সরকারের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
সচিবালয়ে আজ তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে 'ডিপিসি, এসএসবি, পদসৃজন ও আউটসোর্সিং নিয়োগ'-সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রতি তিনি এ আহ্বান জানান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই প্রশিক্ষণের আয়োজন করে। তথ্য ও সম্প্রচার সচিব বলেন, পদোন্নতি, পদসৃজন ও জনবল নিয়োগের প্রতিটি ধাপে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করতে হবে। এর ব্যত্যয় হলে প্রশাসনিক বিশৃঙ্খলা দেখা দেয়, যা দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টি করে।
পদোন্নতি, পদসৃজন ও জনবল নিয়োগকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, এসব প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
দিনব্যাপী এই প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
নিউজ ডেস্ক : বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেব...
নিউজ ডেস্ক : জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় গ্রামা...
নিউজ ডেস্ক : তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্...
নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পু...
নিউজ ডেস্ক : জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্...

মন্তব্য (০)