• লিড নিউজ
  • জাতীয়

শাহজালাল বিমানবন্দরে কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত হতে পারে: বেবিচক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

‎মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক সাংবাদিকদের এ তথ্য জানান।

‎তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে। তবে বিষয়টি নিশ্চিতভাবে জানতে আমরা সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ তদন্ত রিপোর্টের অপেক্ষায় আছি।’

‎বেবিচক চেয়ারম্যান আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা আগুনের উৎস, ক্ষয়ক্ষতির পরিমাণ ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে করণীয় সম্পর্কে সুপারিশ দেবে।

‎তদন্ত দল ফায়ার সার্ভিস, পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষের সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

‎গত শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগে। সাত ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। এতে শত শত কোটি টাকার আমদানি পণ্য পুড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

‎আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস, বেবিচক ও সিভিল এভিয়েশন মন্ত্রণালয়সহ একাধিক সংস্থা পৃথকভাবে তদন্ত শুরু করেছে।

মন্তব্য (০)





image

বিআইডব্লিউটিএ'র নতুন চেয়ারম্যান হলেন মো. মুহিদুল ইসলাম

নিউজ ডেস্কঃ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বি...

image

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় প...

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির...

image

‎জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন বাংলাদ...

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক কূটনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক গৌ...

image

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকারও বেশি

নিউজ ডেস্ক : দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের অংক আবারও বড় আক...

image

আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষ...

নিউজ ডেস্ক : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী...

  • company_logo