• সমগ্র বাংলা

ধানের শীষের প্রচারে নড়াইলে বিএনপির বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা’ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নড়াইলে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দলের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।

​সোমবার বেলা ১১টার দিকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা কালনা সেতুর টোল প্লাজায় সমবেত হন। এ সময় ঢাকা থেকে সড়ক পথে সেখানে পৌঁছান নড়াইল-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং জেলা বিএনপির সুযোগ্য সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।

​জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম-এর নেতৃত্বে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরীফ, সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু সহ হাজার হাজার দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা জেলার নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান।
​এরপরই ধানের শীষ প্রতীকের এই বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি লোহাগড়া শহর প্রদক্ষিণ করে। পরে জেলার নেতৃবৃন্দরা নড়াইল সদর উপজেলা ও কালিয়া উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ধানের শীষ প্রতীকের মিছিল ও পথসভা করেন।
​এ সময় জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বলেন, “বিএনপি দেশের সর্ববৃহৎ দল, আন্দোলন ও সংগ্রামের দল। আমাদের দলে কোন্দল নয়, প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু তা সহনশীলতার মধ্যে। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। মনোনয়নের বিষয়টি দলের নেতৃত্বই নির্ধারণ করবেন।”
​অন্যদিকে জেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, “হাইকমান্ড নির্দেশনা দিয়েছেন এলাকায় গিয়ে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থেকে কাজ করতে। আমরা সেভাবেই কার্যক্রম শুরু করেছি এবং এটি অব্যাহত থাকবে। আন্দোলন-সংগ্রামে যাঁরা ত্যাগী, তাঁদের অবশ্যই দল মূল্যায়ন করবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে দুই সড়কের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

  • company_logo