ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর শাহবাগ থানার চানখাঁরপুল এলাকায় ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিম ও তার ছেলে সোলাইমান সেলিমকে চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এই আদেশ দেন। ঢাকার সিএমএম মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক(এসআই) মাইনুল ইসলাম খান জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন।
নথি থেকে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চানখাঁরপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান মনির। এ ঘটনায় মনিরের স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সোলায়মান সেলিম ১১ নম্বর এজাহারনামীয় আসামি।
গত বছরের ২ সেপ্টেম্বর হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ১৪ নভেম্বর সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।
নিউজ ডেস্ক : বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেব...
নিউজ ডেস্ক : জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় গ্রামা...
নিউজ ডেস্ক : তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্...
নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পু...
নিউজ ডেস্ক : জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্...

মন্তব্য (০)