• সমগ্র বাংলা

ডাকসুর পূর্ণরূপ জানে না ছাত্রদল: বিএনপি নেতা বাবুলের ক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নে জামালপুরের মাদারগঞ্জের ছাত্রদলের নেতাকর্মীরা ডাকসুর পূর্ণরূপ বলতে পারেননি। পরে তিনি বলেন, 'হায়রে ছাত্রদল,আমরা ছাত্র সমাজকে নেতৃত্ব দেবো,নেতৃত্ব দেওয়ার ন্যূনতম যোগ্যতা আমাদের নেই। যোগ্যতা নাই বলেই ডাকসু, জাকসু,চাকসু,রাকসুতে ওরা (শিবির) জিতে।'

গতকাল (১৮ অক্টোবর) শনিবার বিকেলে মাদারগঞ্জ উপজেলা ও পৌর শাখা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে পৌরসভার বীরগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। এদিকে ওই ভিডিওটি রোববার সকালে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ সময় তিনি আরও বলেন,'চারটি বিশ্ববিদ্যালয়েই একটি বিশেষ ছাত্র সংগঠন বিপুল ভোটে জয়লাভ করেছে। কারণটা আমাদের যোগ্যতা নাই, আমাদের মেধা নাই, আমাদের কর্ম নাই, সাধারণ ছাত্র-ছাত্রীদের সঙ্গে সম্পর্ক নাই। কলেজ ক্যাম্পাস, হাইস্কুল ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের কোনো ইতিবাচক কাজ নাই।'

বাবুল আরও বলেন,'আল্লাহ এবার ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় নেবে ঠিক, কিন্তু আমার ধারণা খুব বেশিদিন আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো না যদি মানুষের মন জয় করে চলতে না পারি। মানুষের মন কিন্তু জয় করে চলতে পারছি না, যে কারণে বলি ১৪ মাসে ১৪টি ভোট কমেছে, ভোট কিন্তু ১৪টা কমে নাই, ভোট অনেক বেশি কমছে।'

তিনি আরও বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে? যারা কম মেধাবী তারা পড়ে? সব চিটাগাংয়ের পোলাপান পড়ে? রাজশাহীর পোলাপান পড়ে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাদারগঞ্জের দুই-চারজন আছে না। সারা বাংলাদেশ থেকে রাজশাহীতে যাই, ঢাকা যাই, চট্টগ্রামে পড়তে যাই। বাংলাদেশের সেরা মেধাবী ছেলে-মেয়েগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে। ওরা ভোট দেয় নাই, ওই ছেলে-মেয়েগুলো মাদারগঞ্জ-মেলান্দহে বসবাস করে, বাংলাদেশে বসবাস করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের প্রভাব নাই বাংলাদেশে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ছেলে-মেয়েগুলো পড়াশোনা করে, তাদের প্রভাব নেই মাদারগঞ্জে, তাদের বাড়িতে, তাদের পরিবারের, তাদের আত্মীয়-স্বজনের মধ্যে।'

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে দুই সড়কের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

  • company_logo