• সমগ্র বাংলা

রূপগঞ্জে ৩ শিক্ষার্থীকে বলাৎকার, শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. হোসেন (২২) নামে এক মাদ্রাসা শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. হোসেন কুমিল্লা জেলার হোমনা থানার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. হোসেন উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের  আধুরিয়া এলাকার ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষকতা করেন। শনিবার সকালে তিনি মাদ্রাসার দশ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকার করেন। এ সময় মাদ্রাসার সুপারেনটেনডেন্ট সাইফুল ইসলাম ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে সন্ধ্যার দিকে বিষয়টি ঐ শিক্ষার্থী তার পরিবারকে জানালে স্থানীয় এলাকাবাসী মাদ্রাসায় ঢুকে শিক্ষক হোসেনকে অবরুদ্ধ করে রাখেন। পরে এলাকাবাসী জানতে পারেন গত দুই মাসে আরও দুই শিক্ষার্থীকে বলাৎকার করেছেন হোসেন। পরে স্থানীয় এলাকাবাসী পিটুনি দিয়ে হোসেনকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোখলেসুর রহমান জানান, গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসায় বলাৎকারের অভিযোগে মো. হোসেনকে অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে দুই সড়কের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

  • company_logo