• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে নবীন শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে বরণ ও পবিত্র কোরআন উপহার দিয়েছে ছাত্রশিবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় ঈশ্বরগঞ্জ পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ২শ ৫০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বাংলা অনুবাদসহ পবিত্র কোরআন উপহার দেওয়া হয়। উপস্থিত অতিথিরা বলেন, জীবনের প্রথম ধাপেই সঠিক দিকনির্দেশনা ও মূল্যবোধের শিক্ষা একজন শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলে।

ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শিহাবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল ডা. ফাওজান আব্দুর রহমান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা শুধু ডিগ্রির জন্য নয়, বরং নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই এখন থেকেই নিজেদের চরিত্র, জ্ঞান ও মূল্যবোধে সমৃদ্ধ করে তুলতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্র শিবিরের সভাপতি শফিকুল ইসলাম হামিম এবং জেলা সাহিত্য সম্পাদক আফজাল হোসেন। বক্তারা বলেন, সমাজে নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য তরুণ প্রজন্মকে ইসলামি আদর্শে গড়ে তোলা সময়ের দাবি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ তানহারা আলী, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি শিহাব উদ্দিন ও অর্থ সম্পাদক আবুল খায়ের ত্বহা প্রমুখ। শেষে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দোয়া ও শুভকামনা জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য (০)





image

নেপালে উৎপত্তি, পঞ্চগড়সহ উত্তরের বিভিন্ন জেলায় ভূমিকম্প অ...

১

পঞ্চগড় প্রতিনিধি: ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরের সীমান্তবর্তী...

image

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে যুবলীগ নেতা বাসের আলম আটক

২

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলার সদ...

image

থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস, সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্ম...

৩

নিজস্ব ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ফেসবুকে সে...

image

আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

৪

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের কাছে দলীয় তথ্য পাচার ও ...

image

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে মৃদু ভূমিকম্প অনুভূত

৫

নিজস্ব ডেস্ক : উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প ...

  • company_logo