• সমগ্র বাংলা

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা পৌর শহরের ঈদগাহ জামে মসজিদ চত্বরে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। 

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠুর সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিলের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান সজীব প্রমুখ। 

এসময় বক্তব্য রাখতে গিয়ে দুই কেন্দ্রীয় নেতা বলেন, যারা বাংলাদেশের কল্যাণ চায় না, যারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানাতে চায়, যারা বাংলাদেশে গণতন্ত্র চায় না তাদের বিরুদ্ধে বিএনপির সংগ্রাম। আমাদের সংগ্রাম আগামী নির্বাচনকে কেন্দ্র করে। যে ষড়যন্ত্র শুরু হয়েছে দেশীয় আন্তর্জাতিকভাবে সেই ষড়যন্ত্রের মূল উৎপাটন করে ফেব্রুয়ারিতে নির্বাচন করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। তারা আরো  বলেন, দেশ নায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার মধ্যে দিয়ে বাংলাদেশে আগামী দিনের গণতন্ত্রের পথের যাত্রা শুরু হবে।  

সম্মেলনে ফরিদপুর জেলার ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা এবং ভাঙ্গা পৌরসভার বিএনপি এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে দুই সড়কের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

  • company_logo