• সমগ্র বাংলা

‎নারীকে থাপ্পড় দেওয়া সেই পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ হবিগঞ্জে স্থানীয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান কর্তৃক সোনিয়া আক্তার নামে এক নারীকে থাপ্পড় দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

‎বুধবার (১৫ অক্টোবর) মাধবপুর উপজেলার গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

‎জানা গেছে, আদালতের উদ্ধার কাজের জন্য পুলিশের একটি টিম চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামের সোনিয়া আক্তারের বাড়িতে যায়। পুলিশের উপস্থিতিতে বাড়ির লোকজন বাধা দিলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে সোনিয়া ভিডিও ধারণের চেষ্টা করলে এসআই মিজান তার কানে থাপ্পড় দেন। এ সময় আরও কয়েকজন পুলিশ সদস্য তাকে প্রতিহত করে। 

‎এসআই মিজান মাধবপুর থানার অধীনে কাশিমনগর পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছে।

‎এদিকে ঘটনার সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। কেউ বলছেন, অনুমতিবিহীনভাবে কারও ভিডিও করা ঠিক নয়, আবার কেউ পুলিশ কর্মকর্তার এই আচরণকে অপেশাদারিত্ব হিসেবে দেখছেন।

‎অন্যদিকে এসআই মিজানুর রহমান দাবি করেছেন, তাদের ওপর হামলা হয়েছে এবং সে বিষয়ে মামলা চলছে। 

‎তিনি বলেন, আপনি শুধু থাপ্পড়ের বিষয়টি দেখছেন, আমাদের ওপর হামলার বিষয়টি দেখছেন না। ভুক্তভোগী সোনিয়া আক্তার অভিযোগ করেছেন, তাকে কেবল থাপ্পড়ই দেওয়া হয়নি, রক্তাক্তও করা হয়েছে। 

‎তিনি বলেন, আমি যদি অন্যায় করি, আদালত আমাকে সাজা দেবে। কিন্তু পুলিশ কর্মকর্তার এমন আচরণ গ্রহণযোগ্য নয়।

‎এ বিষয়ে মাধবপুর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে ঘটনার অন্যান্য দিকও খতিয়ে দেখার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে দুই সড়কের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

  • company_logo