• লিড নিউজ
  • জাতীয়

জুলাই সনদ স্বাক্ষরের পর এনসিপিকে নিয়ে আক্ষেপ আসিফ নজরুলের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দীর্ঘ আলোচনার পর জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের অনুপস্থিতি পীড়া দিয়েছে তাকে।

শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘খুবই ভালো লাগছে। অনেক মাস ধরে অনেক আলোচনার পর আজ একটা বিরাট অনুষ্ঠান হলো। আজ আমাদের জুলাই সনদের কনটেন্টটা ঠিক হলো।’

তবে এই ঐতিহাসিক মুহূর্তে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রনেতাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, ‘তবে আমার আরও ভালো লাগত যদি এনসিপির যারা আমাদের ছাত্রনেতা আছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা থাকত।’

এনসিপি ছাত্রনেতাদের অনুপস্থিতি প্রসঙ্গে অধ্যাপক নজরুল বলেন, ‘তবে ওনারা বলেছেন যে আমাদের ঐকমত্য কমিশন আরও ১৫ দিন ফাংশন করবে, এর মধ্যে ওনারা আরও বিভিন্ন বিষয় বিবেচনা করবেন। আমি একজনের বক্তব্য দেখেছি যদি প্রয়োজন পড়ে তাহলে ওনারা পরেও স্বাক্ষর দিতে পারবেন।’

সবাইকে নিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘সবাই মিলে করতে পারলে এটা আরও ভালো হতো।’

 

মন্তব্য (০)





image

‎জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন বাংলাদ...

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক কূটনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক গৌ...

image

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকারও বেশি

নিউজ ডেস্ক : দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের অংক আবারও বড় আক...

image

আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষ...

নিউজ ডেস্ক : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী...

image

সাক্ষীদের বর্ণনায় উঠে এলো রামিসা হত্যাকাণ্ডের ভয়াবহতা

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের ...

image

প্রবাসী কার্ড চালু হলে বিএমইটি কার্ড থাকবে না: প্রবাসীকল্...

নিউজ ডেস্ক : প্রবাসীদের জন্য একক ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে...

  • company_logo