• সমগ্র বাংলা

চাটমোহরে তারেক রহমান ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : "মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়া হোক অনুপ্রেরণা” এই প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহরে তারেক রহমান ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে চাটমোহর বালুচর ঐতিহাসিক খেলার মাঠে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম তাইজুলের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন চাটমোহর পৌরসভার সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নান। 

প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মাওলা, পৌর যুবদলের আহবায়ক তানভীর জুয়েল লিখন, সাবেক ফুটবলার বিএনপি নেতা আব্দুস সালাম সরকার এবং চাটমোহর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুতালিব, এম এ কুদ্দুস সাহাবুল প্রমূখ।

প্রধান অতিথি হাসাদুল ইসলাম হীরা বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই। তারেক রহমান সবসময় তরুণদের দেশপ্রেম, নেতৃত্ব ও খেলাধুলার মাধ্যমে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন। এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে সেই বার্তা ছড়িয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি। বিএনপি সবসময় ক্রীড়াঙ্গনের উন্নয়নে পাশে থাকবে।

উদ্বোধনী খেলায় স্থানীয় বিভিন্ন এলাকার তরুণ ফুটবলাররা অংশ নেন। উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন শতাধিক ক্রীড়াপ্রেমী দর্শক।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে দুই সড়কের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

  • company_logo